সিলেটের বইমেলায় সুবাস যুব সংস্থার স্টল, উপস্থিত প্রতিষ্ঠাতা সৈয়দ আছলাম
প্রকাশিত হয়েছে : ৯:৫৩:৩৬,অপরাহ্ন ১১ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত

সামাজিক উন্নয়ন, মানবিক সেবা এবং তরুণ ও সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে ‘সুবাস যুব সংস্থা’। সংস্থার প্রতিষ্ঠাতা সৈয়দ আছলামের চিন্তাভাবনা ও দিকনির্দেশনায় সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছে এ স্বেচ্ছাসেবী সংস্থাটি।
সম্প্রতি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোকিত সিলেট’ আয়োজিত বইমেলা ২০২৬-এ অংশগ্রহণ করেছে ‘সুবাস (SUBAS)’। বইমেলা উপলক্ষ্যে আয়োজিত স্টলে সংস্থার প্রতিষ্ঠাতা সৈয়দ আছলাম নিজেই উপস্থিত থেকে বইমেলার বার্তা ছড়িয়ে দেওয়া এবং তরুণ প্রজন্মকে পাঠাভ্যাস ও সমাজসেবায় উদ্বুদ্ধ করার কাজ পরিচালনা করছেন।
স্টলে উপস্থিতি এবং সংস্থার বিভিন্ন বই ও প্রচারপত্র প্রদর্শনের মাধ্যমে সুবাস যুব সংস্থা সমাজে শিক্ষার আলো ছড়ানো ও মানুষকে সচেতন করার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। “সেবাই আমাদের অঙ্গীকার” মূলমন্ত্রকে সামনে রেখে সুবাস যুব সংস্থা ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়ন ও যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
