সিলেটে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
প্রকাশিত হয়েছে : ১:১৭:২৭,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত

সিলেটে সফরকালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ও বিশ্রামে রয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে কোম্পানীগঞ্জ উপজেলায় যাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা ও শরীরে ঝিমঝিম অনুভব করেন মন্ত্রী। তাৎক্ষণিকভাবে তাঁকে সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ভর্তি করা হয়। আকস্মিক এই শারীরিক অসুস্থতার কারণে তাঁর কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার পূর্বনির্ধারিত সকল সফর বাতিল করা হয়েছে।
মন্ত্রীর সফরসঙ্গী সোহেল আহমদ তাঁর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে ভর্তির পর চিকিৎসকদের চিকিৎসায় তিনি বর্তমানে আগের তুলনায় অনেকটা সুস্থ বোধ করছেন। তবে চিকিৎসকদের পরামর্শে তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে।
এদিকে মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দেশ ও প্রবাসের শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরা শুভকামনা জানিয়েছেন।
—- কহেল রানা চৌধুরী
