স্মৃতিচারণ, অতীত-বর্তমান
প্রকাশিত হয়েছে : ৩:৪৫:৫৮,অপরাহ্ন ২৪ মার্চ ২০১৯ | সংবাদটি ৭৪৯ বার পঠিত

একটা সময় ছিল প্রাইভেট পড়িয়ে খুব কষ্ট করে পড়ালেখা করেছি। রিক্সায় উঠতাম না সিলেট শহরে। তবে সবসময় পরিশ্রম, সৎ এবং আন্তরিকতার সহিত মানুষের সাথে চলতাম। এরপর আল্লাহর দয়ায় আর প্রচন্ড পরিশ্রমে লন্ডনে আইসা গ্রাজুয়েশন করলাম। ক্রমানয়ে আল্লাহ ২৫বৎসর বয়সে অনেক টাকাকড়ি আয় রোজগার করার সুযোগ দিয়েছেন মাশ’আল্লাহ। আর এখন বয়স ২৯। কিন্তু এখনও আমার কাছে আসল সম্পদ হচ্ছে মুল্যবোধ, সততা, শ্রদ্ধা, শিক্ষা আর পরিশ্রম। জীবন অনেক কিছুই শিখিয়েছে আর এখনও শিখছি।
বাংলাদেশ, মিডলইস্ট, ইউরোপ-আমেরিকা ঘুরেছি। জগন্য কষ্ট – উচ্চ বিলাসিতা খুব কাছে থেকে আই রিপিট খুব কাছে থেকে দেখেছি। তবে শুধুমাত্র খোলামনে আন্তরিকতার সহিত উঠাবসা, চলাফেরার করার কারনে দেশে-বিদেশে শিক্ষা-কর্মজীবনে মানুষের প্রচন্ড ভালবাসা পেয়েছি। তাই সাদামাঠা এই জিনিসটাকে সবসময় ধারন করে চলার চেস্টা করি আর এখনও নিজেকে সবসময় প্রস্তুত রাখি যে যদি আগামীকালকে কিছুই না থাকে তবে আগের মতই প্রাইভেট পড়িয়েই চলতে পারবো ইনশা’আল্লাহ।
কিন্তু ইদানিং একটা জিনিস খেয়াল করলাম বেশীর ভাগ মানুষ এই সাদামাঠা আর আন্তরিকতা কে দুর্বলতা ভেবে হেয় করার চেস্টা করে। আপনাদের বলছি মাইন্ড ইট মনে রাখবেন এই সহজ সুন্দর সাদামাঠা আর আন্তরিকতার সহিত চলাটাই আমার সম্পদ সুতরাং এটাকেই লালন করেই আর শ্রদ্ধার সহিত আপনাদের পাশ কাটিয়েই চলবো। ধন্যবাদ। দুআ করি সৃষ্টিকর্তা সবাইকে ভাল রাখুন। স্টে ব্লেসড উইথ পিস্ এন্ড লাভ। শুকরিয়া 🙏🏻
খালেদ আহমেদ্ | লন্ডন, ইউ কে
