স্মৃতি মানেই বেদনা….
প্রকাশিত হয়েছে : ১১:৫৩:৫০,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৮ | সংবাদটি ৬২৫ বার পঠিত
কিছু মানুষের সাথে এমন সম্পর্ক রয়েছে যে, রক্তের সম্পর্কের চেয়ে ঘনিষ্টতা বেশি মনে হয়। তেমনি একজন প্রিয় বন্ধু মনিরুজ্জামান মনির ভাই। দীর্ঘ প্রায় ১১বছর প্রিয় এলাকার কর্মস্থলে কাটালেন। তার সাথে ছিলো নিবিড় সম্পর্ক। ছিলো অনেক স্মৃতি।
এইতো সেদিন উপজেলায় একটি অনুষ্ঠানে তার জন্মদিনের কথা স্মরণ করা মাত্র মিস্টি দিয়ে আমাদের আপ্যায়িত করলেন। কিন্তু কে জানে তাকে এভাবে বেপরোয়া অদক্ষ গাড়ি চালকদের কারণে সড়ক দূর্ঘটনায় হারাতে হবে। গতকাল দুপুর সাড়ে ১২টায় দূর্ঘটনায় আহত হওয়ার খবর পেয়ে চিন্তিত ছিলাম। এর পর রাতে সংশ্লিষ্টদের বার বার ফোন দিয়ে তার সর্বশেষ শারীরিক অবস্থা জানার চেষ্টা করেছি। আজ দুপুরে মৃত্যুর খবরটি জানার পর থেকে নিজেকে সংবরণ করা কঠিন হয়ে পড়েছে। সদাহাস্যোজ্জল, সদালাপি এ মানুষের মৃত্যু সত্যিই আমাকে কষ্ট দিয়েছে।
ইতোমধ্যে আরো কয়েকজন প্রিয় মানুষকে হারিয়েছি। কিন্তু এভাবে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আর কতো মানুষ চিরদিনের জন্য সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাবেন।মূলত প্রিয়জন হারানোর বেদনা সইবার ক্ষমতা আমার নেই।
মনে রাখবেন, আমাদের প্রত্যেককে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যতদিন বাচব, বর্ণ-বৈষম্য ও ভেদাভেদ ভূলে সর্বস্থরের মানুষকে ভালোবাসব। মানবিক কাজ করবো। অন্তত মৃত্যুর পর মানুষ যেনো আল্লাহর কাছে দোয়া করেন। আর সেটিই হউক জীবনের পাথেয়।
(এনামুল হক মুন্না)

