হাফিজ মজুমদার এমপির সহধর্মিণীর ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ৭:৪৯:২৬,অপরাহ্ন ১৬ মে ২০২১ | সংবাদটি ৯৯৯ বার পঠিত

জকিগঞ্জ প্রতিনিধি
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারের সহধর্মিণী জকিগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা বেগম হাফছা মজুমদার (৭০) ইন্তেকাল করেছেন। তিনি গত বুধবার থেকে ব্রেইনস্ট্রোকে আক্রান্ত ছিলেন।
তিনি ১ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বেলা ২.৩৬ মিনিটের দিকে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন)।
সোমবার ফজরের নামাজের পর সিলেটের হযরত শাহজালাল (রঃ) দরগাহ প্রাঙ্গণে জানাযা শেষে দরগাহের প্বার্শে দাফন করা হবে।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
১৬ এপ্রিল ২০২১
