হাবিবুর রহমানের ইন্তেকালে জকিগঞ্জ লেখক পরিষদের শো্ক
প্রকাশিত হয়েছে : ১:৩৪:৩৮,অপরাহ্ন ২২ অক্টোবর ২০১৬ | সংবাদটি ৫৯৩ বার পঠিত
জকিগনজ লেখক পরিষদ’র প্রতিষ্ঠাতা সভাপতি মো: আবদুল আউয়াল হেলাল, সহসভাপতি মাওলানা ফদ্বলুর রাহমান, সাধারণ সম্পাদক এজেএম শিহাব, সহসম্পাদক সেলিম আহমদ ও ইকবাল আহমদ চৌধুরী এক শোকবার্তায় বলেন, জকিগনজ ফাজিল সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলামের বড় ভাই, উদিয়মান লেখক মাহমুদুর রাহমান’র পিতা এবং লেখক পরিষদ’র প্রধান উপদেষ্টা কবি কালাম আজাদ’র ভগ্নিপতি আলহাজ হাবিবুর রাহমানের ইন্তেকালে আমরা শোকাহত। মরহুমের পরকালীন জীবন শান্তিময় হোক সে কামনা করি। তাঁর পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাই।

