নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জকিগঞ্জ উপজেলায় বিদ্যুৎ থাকবে না। জকিগঞ্জ ছাড়াও বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলা বিদ্যুৎবিহীন থাকবে। ৩৩ কেবি লাইনে রক্ষনাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন জোনাল অফিসের এজিএম।