শেরুলবাগ প্রাক্তন ছাত্র পরিষদের ১০ম মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ সফলভাবে সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১২:১৩:১৯,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত

বিজ্ঞপ্তি
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপায় শেরুলবাগ প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ১০ম মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই বিশাল আয়োজন সফল করতে পরিষদের সকল সদস্য অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেছেন। সদস্যদের নিঃস্বার্থ কাজের এই পথচলার প্রতিফলনই আজকের এই কর্মযজ্ঞ।
আয়োজনটি সফল করতে এলাকার দেশে ও বিদেশে অবস্থানরত সকলের আন্তরিক সহযোগিতা ছিল।

পাশাপাশি শেরুলবাগ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সম্মানিত সদস্য এবং শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের দিকনির্দেশনামূলক পরামর্শ ছিল সফলতার মূল চালিকাশক্তি।
পরীক্ষায় অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রী, তাদের সম্মানিত অভিভাবক এবং বিভিন্ন স্কুল-মাদ্রাসা থেকে আগত শ্রদ্ধেয় শিক্ষকদের উপস্থিতি আয়োজকদের অনুপ্রাণিত করেছে।পরিশেষে, আয়োজনটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় শেরুলবাগ প্রাক্তন ছাত্র পরিষদ পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে।
— শেরুলবাগ প্রাক্তন ছাত্র পরিষদ
