সুরমা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন, স্বস্তিতে মমতাজগঞ্জবাসী
প্রকাশিত হয়েছে : ১০:৫৫:০৭,অপরাহ্ন ১৮ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত

মমতাজগঞ্জে সুরমা নদীর ওপর নির্মিত কাঠের সেতুর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সেতুটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। এতে এলাকার সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য, সেতু না থাকায় নদী পার হতে তাঁদের নানা ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগীদের চলাচলে বেশি সমস্যা হতো। নতুন সেতু চালু হওয়ায় সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে।
