কানাইঘাট সীমান্তে ১৯ বিজিবির অভিযানে সাড়ে ৯ লাখ টাকার ভারতীয় জিরা, চিনি ও মহিষ জব্দ
প্রকাশিত হয়েছে : ১২:০৪:০৪,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০২৬ | সংবাদটি ১৫ বার পঠিত

২৮ নভেম্বর ২০২৬
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, চিনি, পাতার বিড়ি ও মহিষসহ ৯ লাখ ২৫ হাজার টাকা সিজারমূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বিজিবি জানায়, আজ ২৮ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন ১৯ বিজিবির সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা, চিনি, পাতার বিড়ি, মহিষ এবং বাংলাদেশি রসুন জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।
