জকিগঞ্জ উপজেলার বাটইশাইল নিবাসী প্রবীণ মুরব্বি ওমর ফারুক চৌধুরীর ইন্তেকাল।
প্রকাশিত হয়েছে : ১১:০৭:২৭,অপরাহ্ন ১৮ নভেম্বর ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন —
জকিগঞ্জ উপজেলার বাটইশাইল নিবাসী প্রবীণ মুরব্বি ওমর ফারুক চৌধুরীর ইন্তেকাল।
সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের বাটইশাইল গ্রামের প্রবীণ মুরব্বি ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ওমর ফারুক চৌধুরী ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি দান করুন। আমিন।
