কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে ১৯ বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় রসুন ও গরু জব্দ
প্রকাশিত হয়েছে : ১১:৪৯:৪৭,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০২৬ | সংবাদটি ৪ বার পঠিত

২৬ নভেম্বর ২০২৬
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় রসুন ও গরুসহ ৪ লাখ ৩২ হাজার টাকা সিজারমূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বিজিবি জানায়, আজ ২৬ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন ১৯ বিজিবির সুরাইঘাট ও জৈন্তাপুর বিওপির পৃথক বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় রসুন ও গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।
