সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলা গ্রেফতার ০৪ জন সহ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১
প্রকাশিত হয়েছে : ১২:০১:৩২,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২৪ বার পঠিত

সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার,জকিগঞ্জ সার্কেল ও অফিসার ইনচার্জ, জকিগঞ্জ থানার দিকনির্দেশনায় ইং২৫/১১/২০২৬খ্রি. জকিগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া জকিগঞ্জ থানার মামলা নং-০৫(০৯)২৪ এর এজাহারনামীয় আসামী ০৯নং মানিকপুর ইউনিয়ন যুবলীগের সংক্রিয় সদস্য শাহিদুল ইসলাম @ সাজু (৩৮), পিতা-মাহমুদ আলী, মাতা-আয়েশা খাতুন, সাং-দুধেরচক, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট এবং জকিগঞ্জ থানার মামলা নং-১৬(১১)২৬ এর এজাহারনামীয় ছালেক আহমদ (৩৫), পিতা: মৃত আব্দুর রউফ, মাতা: হনুফা বেগম, গ্রাম-ভরণ সুলতানপুর (৬নং সুলতানপুর ইউনিয়ন) , উপজেলা/থানা- জকিগঞ্জ, জেলা -সিলেট। জকিগঞ্জ থানার মামলা নং-১৫(১১)২৬ এর এজাহারনামীয় আসামী শাহিন আলম (৩৫), পিতা-আব্দুর মান্নান, সাং-সুরানন্দপুর, ডাক-ব্রাহ্মণগ্রাম, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট। জকিগঞ্জ থানার মামলা নং-২০(১০)২৬ এর তদন্তে সন্ধিগ্ধ আসামী শাকিল আহমদ (২২), পিতা-হারুছ আলী, মাতা-করিমা বেগম, সাং-দিঘালীগ্রাম, ০৭নং বারঠাকুরী ইউনিয়ন, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেটগনকে গ্রেফতার করা হয়। এছাড়াও জকিগঞ্জ জিআর নং-৫৫/২০ এর পরোয়ানাভুক্ত আসামী সালেহ আহমদ, পিতা- মৃত ছৈয়ব আলী, গ্রাম- কাদিপুর, উপজেলা/থানা- জকিগঞ্জ, জেলা -সিলেটকে গ্রেফতার করা হয়।
অদ্য গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
