আজ সকাল ১১টায় জানাজা: জকিগঞ্জের বালাউট নীলাম্বরপুরের গোলাম মুস্তফা চৌধুরী ইন্তেকাল করেছেন
আজ সকাল ১১টায় জানাজা
প্রকাশিত হয়েছে : ১২:০৯:৩৭,অপরাহ্ন ২০ নভেম্বর ২০২৬ | সংবাদটি ৩৪ বার পঠিত

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জকিগঞ্জ উপজেলার বালাউট নীলাম্বরপুর নিবাসী গোলাম মুস্তফা চৌধুরী ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজার নামাজ আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়ার আবেদন জানানো হয়েছে। মহান আল্লাহ যেন তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফিরদাউসে স্থান দেন।
