জকিগঞ্জ পৌর তাঁতীদলের আওতাধীন ৮টি ওয়ার্ড এর আংশিক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১:০৭:২২,অপরাহ্ন ২১ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২৯ বার পঠিত

জকিগঞ্জ পৌর তাঁতীদলের আংশিক কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর তাঁতীদলের আহ্বায়ক জুনেদুল ইসলাম জুনেদ-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আল কাহের সেবুল-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ রনি, সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমেদ, যুগ্ম সম্পাদক ফয়জুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক আইনুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক চৌধুরী রাজা, উপজেলা যুবদল নেতা জিসান আহমেদ, সিলেট জেলা ছাত্রদলের সদস্য তরিকুল ইসলাম তারেক, এমসি কলেজ ছাত্রদলের সদস্য আসেফ ওয়াজেদ, উপজেলা ছাত্রদল নেতা ইউসুফ আহমেদ উজ্জ্বল, পৌর ছাত্রদল নেতা ফজলে মুনাব্বি, জাহিদ আহমেদ ও রাহি আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল আহমেদ, পৌর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম ও সাহেল আহমেদ, সদস্য আবু সুফিয়ানসহ পৌর তাঁতীদলের আওতাধীন ৯টি ওয়ার্ডের তাঁতীদল নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সভায় উপস্থিত নেতৃবৃন্দের মতামত ও সম্মতিক্রমে জকিগঞ্জ পৌর তাঁতীদলের আওতাধীন ৯টি ওয়ার্ডের আংশিক কমিটি সরাসরি গঠন করা হয়। এসময় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করা এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
