সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৫০০ পিস ইয়াবা সহ ০১ জন গ্রেফতার।
প্রকাশিত হয়েছে : ১:৩০:২৪,অপরাহ্ন ২৩ নভেম্বর ২০২৬ | সংবাদটি ১৪ বার পঠিত

সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার,জকিগঞ্জ সার্কেল ও অফিসার ইনচার্জ, জকিগঞ্জ থানার দিকনির্দেশনায় জকিগঞ্জ থানার একটি আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে জকিগঞ্জ থানাধীন ০৪নং খলাছড়া ইউনিয়নের অর্ন্তগত জালালপুর সাকিনস্থ জনৈক শাহরুল আহমদ (২২) এর বসতবাড়ীর দক্ষিন পাশের রুমের ভিতর হইতে ইং ২১/১১/২০২৬ খ্রি: তারিখ রাত ২০.৪৫ ঘটিকা সময় ১৫০০ পিস ইয়াবা‘সহ শাহরুল আহমদ (২২), পিতা-মৃত মোঃ আলী হোসেন, মাতা-সানুয়ারা বেগম, সাং-পশ্চিম লোহার মহল,চান্দশ্রীকোনা, বর্তমান সাং-জালালপুর, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার রুজু করা হয়েছে।
অদ্য গ্রেফতারকৃত আসামীকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
