থানাবাজার মসজিদে এসি উপহার দিলেন “আব্দুল মতিন ট্রাস্ট”
প্রকাশিত হয়েছে : ১২:৪৮:১০,অপরাহ্ন ২৫ নভেম্বর ২০২৬ | সংবাদটি ১৪ বার পঠিত

জকিগঞ্জ ইউনিয়নের মুমিনপুর গ্রামের প্রবাসী রাজন, সাজন ও সবুজের মরহুম বাবার নামে প্রতিষ্ঠিত “আব্দুল মতিন ট্রাস্ট” এর পক্ষ থেকে থানাবাজার মসজিদে মুসল্লিদের নামাজ আদায়ের সময় আরও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে একটি এয়ার কন্ডিশনার (এসি) উপহার প্রদান করা হয়েছে।
তাদের এই উদ্যোগের মাধ্যমে মসজিদের মুসল্লিরা যেন গরমের দিনে স্বস্তিতে ইবাদত করতে পারেন, এটাই তাদের আন্তরিক প্রত্যাশা।
মহান আল্লাহ আব্দুল মতিন ট্রাস্টের এই দ্বীনি খেদমত কবুল করুন এবং এর সঙ্গে জড়িত সকলকে উত্তম প্রতিদান দান করুন।
