দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতায় কৃতজ্ঞতা জানালেন এলাকাবাসী: খলাছড়া দাখিল মাদ্রাসায় ৫০ হাজার টাকা অনুদান দিল ফাহিম আল চৌধুরী ট্রাস্ট
দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতায় কৃতজ্ঞতা জানালেন এলাকাবাসী
প্রকাশিত হয়েছে : ১১:৫৯:২২,অপরাহ্ন ১৯ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২০ বার পঠিত

জকিগঞ্জ পৌর এলাকার খলাছড়া দাখিল মাদ্রাসায় নগদ ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ট্রাস্টের পক্ষ থেকে এ অনুদান তুলে দেওয়া হয়। এ সময় ট্রাস্টের চেয়ারম্যান ফাহিম আল চৌধুরী ও ভাইস চেয়ারম্যান এটিএম সেলিম চৌধুরীর মরহুম মা-বাবার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে আসায় ফাহিম আল চৌধুরীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।
