বারহাল মিলেনিয়াম ক্লাবের নতুন কমিটি
প্রকাশিত হয়েছে : ১:২৭:১২,অপরাহ্ন ২৩ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২১ বার পঠিত

ছদিওল হোসাইন আহমদ কে সভাপতি, রোমান আহমদকে সাধারণ সম্পাদক ও আমিনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে বারহাল মিলেনিয়াম ক্লাব এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
ক্লাব কার্যালয়ে দ্বি-বার্ষিক কমিটি গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটির সভা আহ্বান করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক জনাব নুরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল কুদ্দুস। সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বৎসরের জন্য উক্ত কমিটি গঠন করা হয়েছে।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী পনেরো দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে তা সমাজসেবা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন: যুগ্ন আহবায়ক মামুনুর রশিদ চৌধুরী সুপন, জাকির হোসেন চৌধুরী, আমান আহমদ, রুমান আহমদ, আমিনুল ইসলাম, বেলাল আহমদ, ছদিওল হোসাইন আহমদ, মাসুম আহমদ, আলমগীর হোসেন চৌধুরী, নুরুল হুদা, হাফিজ আবু বকর, মুন্না আহমদ, ইয়াহিয়া আহমদ, নোমান আহমদ, মুন্না আহমদ, বোরহান আহমদ খান প্রমুখ।
