গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন জকিগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দীন চৌধুরী;
প্রকাশিত হয়েছে : ১২:৫৭:৩৬,অপরাহ্ন ২১ নভেম্বর ২০২৬ | সংবাদটি ৩৩ বার পঠিত

সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব লোকমান উদ্দীন চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সচিব আলহাজ্ব লোকমান উদ্দীন চৌধুরী গত কয়েকদিন ধরে বার্ধক্যজনিত ও শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
জকিগঞ্জের শিক্ষা ও সামাজিক উন্নয়নে আলহাজ্ব লোকমান উদ্দীন চৌধুরীর ব্যাপক অবদান রয়েছে। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের মাধ্যমে অঞ্চলের শিক্ষাবিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার অসুস্থতার খবরে জকিগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
তার আশু রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় জকিগঞ্জ উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীর কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
