আমলশীদে সংগঠনের কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠান: জকিগঞ্জে আমলশীদ মানবকল্যাণ সোসাইটির নতুন সদস্যদের শপথ গ্রহণ
আমলশীদে সংগঠনের কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১:১৭:৪১,অপরাহ্ন ২১ নভেম্বর ২০২৬ | সংবাদটি ৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ:
জকিগঞ্জের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘আমলশীদ মানবকল্যাণ সোসাইটি’র নতুন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বাদ মাগরিব উপজেলার আমলশীদে সোসাইটির নিজস্ব কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে সংগঠনের নবাগত সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা ফয়জুর রহমান টেখই মিয়া, সভাপতি মো. হিফজুর রাসুল খাঁন ও স্থায়ী কমিটির সদস্য গোলজার হোসেন। আরও উপস্থিত ছিলেন অফিস সম্পাদক লায়েক আহমদ শিপন, সমাজকল্যাণ সম্পাদক সোহেল আহমেদ, সদস্য রশিদ আহমদ ও তানিম আহমদসহ সংগঠনের নতুন-পুরোনো অন্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা নবাগত সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা বলেন, নতুন সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে সোসাইটির সাংগঠনিক কার্যক্রমে নতুন উদ্যম ও দায়িত্বশীলতা সঞ্চারিত হয়েছে। সবার আন্তরিকতা, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টায় আগামীতে আমলশীদের সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
