জকিগঞ্জে টমটম চুরি, দিশেহারা মিঠু, সন্ধান পেতে সহযোগিতা কামনা
প্রকাশিত হয়েছে : ১:২৯:৩১,অপরাহ্ন ২১ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২৮ বার পঠিত

সিলেটের জকিগঞ্জে একটি অটোরিকশা (টমটম) চুরির ঘটনায় বিপাকে পড়েছেন অটোরিকশার মালিক মিঠু। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার কালিগঞ্জ ইছামতি স্কুলের সামনে থেকে তার টমটমটি চুরি হয়।
হঠাৎ করে উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মিঠু। অনেক খোঁজাখুঁজির পরও গাড়িটির সন্ধান না পেয়ে তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন।
কেউ টমটমটি কোথাও দেখতে পেলে কিংবা এ বিষয়ে কোনো তথ্য জানতে পারলে মিঠুকে ০১৬১৬-৪৪৩৯৩৫ ও ০১৭০৬৪৮৯২৯২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। মিঠুর বাড়ি জকিগঞ্জ সদর ইউপির বাখরশাল গ্রামে। গাড়িটি উদ্ধারে জকিগঞ্জের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি
