প্রথম মুক্তাঞ্চল দিবসে জকিগঞ্জে ‘ক্লিন জকিগঞ্জ মুভমেন্ট’ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১:১৮:৪৩,অপরাহ্ন ২৩ নভেম্বর ২০২৬ | সংবাদটি ১৬ বার পঠিত

২১ নভেম্বর প্রথম মুক্তাঞ্চল দিবসে জকিগঞ্জ এর কাস্টমঘাটে মানবসেবা জকিগঞ্জ এর উদ্যোগে “ক্লিন জকিগঞ্জ মুভমেন্ট”অনুষ্ঠিত হয়েছে। মানবসেবা জকিগঞ্জ এর সদস্য, প্রবাসী জুবায়ের আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনকারেন্সে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ। তিনি বলেন মানবসেবা জকিগঞ্জ এর প্রশংসনীয় কার্যক্রম জেনে ভালো লেগেছে। পরিস্কার পরিচ্ছন্নতা রাখা সকলের দায়িত্ব। আমাদের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী পরিস্কার পরিচ্ছন্নতার জন্য বিভিন্ন কার্যক্রম চলমান রেখেছেন। আমরাও এসব কর্মসূচি বাস্তবায়ন এগিয়ে আসবো। সরকারি প্রোগ্রাম এ বাহিরে থাকায় উপস্থিত থাকার সুযোগ হয়নি। আগামীতে এসব শুভকাজে অংশ নেয়ার ইচ্ছে প্রকাশ করে মানবসেবা জকিগঞ্জ এর সকলকে ধন্যবাদ জানান তিনি।

শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন মানবসেবা জকিগঞ্জ এর সদস্য, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না। বক্তব্য দেন শিক্ষক জসিম উদ্দিন, সংগঠক সুমন আহমদ। সভা সঞ্চালন করেন মানবসেবা জকিগঞ্জ এর সদস্য জামাল আহমদ। উপস্থিত ছিলেন মানবসেবা জকিগঞ্জ এর সদস্য খালেদ মাহমুদ, আহমদ হোসেন আইমান,সুমন আহমদ, রিয়াদুল ইসলাম চৌধুরী, কাজী হামিদ, এইচ ডি মাহফুজ, মিলাদ আহমদ, ফয়সল আহমদ, ইকবাল আহমদ, মোফাজ্জল হোসেন, প্রবাসী আব্দুস ছামাদ, আবু তাহের, সংগঠক জুনেদ আহমদ, তারেক ইসলাম ও নাজির আহমদসহ অনেকেই। অনুষ্ঠানমালায় ছিল দেশাত্মবোধক গান, প্রীতি ফুটবল ম্যাচ এবং রাতের খাবার।

বক্তারা বলেন মানবসেবা জকিগঞ্জ ২১ নভেম্বর প্রথম মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতির জন্য দাবি জানিয়ে আসছে। একই সাথে বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, প্রবাসী নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠন দাবি জানিয়ে আসছেন। সেই ঐতিহাসিক দাবি আগামী তিন ডিসেম্বর বাস্তবায়ন হচ্ছে।
