সফল কর্মী ও কর্মকর্তাদের ক্রেস্ট ও মেডেল দিয়ে সংবর্ধনা: জকিগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শাহবাগ এজেন্সি অফিসের উদ্বোধন
সফল কর্মী ও কর্মকর্তাদের ক্রেস্ট ও মেডেল দিয়ে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১:৩৫:৫২,অপরাহ্ন ২১ নভেম্বর ২০২৬ | সংবাদটি ৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ:
সিলেটের জকিগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শাহবাগ এজেন্সি অফিসের উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউনিট ম্যানেজার বেলাল আহমদ। এতে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও বিয়ানীবাজার এরিয়া প্রধান নির্মলেন্দু বাড়ৈ। বিশিষ্ট দানবীর, সমাজসেবক ও ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহ-সভাপতি এ টি এম সেলিম চৌধুরী বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন জেনারেল ম্যানেজার ও মনিটরিং কর্মকর্তা মো. গোলাম হোসেন, জকিগঞ্জ জোন প্রধান আব্দুল গফুর জবলু, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মিছবা উদ্দিন, ১ নম্বর বারহাল ইউনিয়ন পরিষদের সদস্য ছানারুল হক খান এবং ঘাটেরবাজার পরিচালনা কমিটির সভাপতি হিফজুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাঞ্চ ম্যানেজার, আইসিটি শিক্ষক ও কর আইনজীবী আব্দুল জলিল। সঞ্চালনা করেন শাহগলি ও ঘাটেরবাজার অফিসের সহকারী জোন প্রধান মোহাম্মদ বিলাল আহমদ।

অতিথিরা বক্তব্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ইতিহাস, সাফল্য, কর্মপরিকল্পনা ও বিভিন্ন বীমা পরিকল্পনা নিয়ে কথা বলেন। তাঁরা জীবন বীমার গুরুত্ব, ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা এবং বীমা পলিসির মাধ্যমে আয়কর রেয়াত পাওয়ার সুবিধার বিষয়ও তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিষ্ঠানের সফল কর্মী ও কর্মকর্তাদের অবদান, নিষ্ঠা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট ও মেডেল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
